রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিসিবি সভাপতি ফারুকের বিদায়!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক। বৃহস্পতিবার (২৯ মে ) রাতে জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজাপনে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে। কারণ হিসেবে দেখিয়েছে ৮ পরিচালকের তার প্রতি অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন।

ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হলেও তিনি পরিচালকদের দ্বারা নির্বাচিত ছিলেন। ফারুক আহমেদ সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চাননি। তিনি যেহেতু পদত্যাগ করতে চাননি এবং সভাপতি অপসারণের বিষয়টি গঠনতন্ত্রে স্পষ্টত নেই ফলে একটা অস্পষ্টতা কাজ করছে। আবার বিসিবি সভাপতি হওয়ার অন্যতম শর্ত পরিচালক হওয়া। ফারুক পরিচালক না থাকলে তার সভাপতি পদে থাকারও যৌক্তিকতা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।

ফারুকের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এমন গুঞ্জন রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আজ তাকে কাউন্সিলরও করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি বলেন,’ শেখ হামিম হাসানের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর মনোনয়ন দেয়া হয়েছে। ‘

শেখ হামিম হাসান জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক প্রশাসন৷ তিনি গত বছর চাকরি থেকে অবসরে যান৷ তিনি ২০২১ সালে বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর ছিলেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ পাচ জন কাউন্সিলর মনোনয়ন করতে পারে।

জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেই পদে বুলবুলকে পরিচালক মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়। আমিনুল ইসলাম বুলবুলের কাউন্সিল হিসেবে স্বীকৃতির জন্য বোর্ড সভা কে সভাপতিত্ব করবেন সেটাই দেখার বিষয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.