রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সমাবেশ করে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার (২ মে) বিকাল ৩টা থেকে এনসিপি ঢাকা মহানগর শাখার এ আয়োজনে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।
এসময় নেতৃবৃন্দ জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন।
শুক্রবার বিকেল থেকে মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসতে থাকেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন ব্যানার ফেস্টুনে আওয়ামী লীগের বিচার ও গণহত্যার দায়ে দলটি নিষিদ্ধের দাবি জানান।








