রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেখ হাসিনাকে চুপ থাকতে বলতে পারবেন না মোদি : প্রধান উপদেষ্টা

রোববার (২৭ এপ্রিল) আল জাজিরা তাদের প্ল্যাটফর্মে এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করেন এবং বলেন, আল জাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে ড. ইউনূস ‍‍’জুলাই বিপ্লব‍’, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, এবং পূর্ববর্তী সরকারের দুর্নীতির নানা দিক নিয়ে আলোচনা করেন।

আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তুললে ড. ইউনূস জানান, তিনি ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি মোদিকে অনুরোধ করেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে যেন ‍‍চুপ‍‍ করিয়ে রাখা হয়।

জবাবে মোদি বলেন, “আমি সেটা পারব না। কারণ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। সেখানে সবাই কথা বলতে পারে।”

ড. ইউনূস আরও বলেন, “আমি মোদিকে বলেছিলাম, শেখ হাসিনা যখন ভারতে থাকবেন, তার উচিত হবে না বক্তব্য দেওয়া। কারণ তার বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করে।”

আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়, শেখ হাসিনার ভারতে অবস্থানকে অন্তর্বর্তী সরকার কীভাবে দেখছে। জবাবে ড. ইউনূস জানান, এ বিষয়ে ভারতের ভূমিকার প্রতি তাদের কোনো জোর নেই, তবে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি জটিল করে তুলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.