অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি রওনা হন।
প্রধান উপদেষ্টার কাতার সফর উপলক্ষে সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২২ ও ২৩ এপ্রিল কাতারে আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। কাতারের রাজ পরিবার ঐ সম্মেলনের মূল আয়োজক। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে।
এ সফরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গে।








