হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ৮ নম্বর শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত দেড়টার দিকে বুলবুল খানকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় মামলায় তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বুলবুল খান শায়েস্তাগঞ্জ থানার নিশাপট গ্রামের আজম খানের ছেলে।








