সিলেটে নিষিদ্ধ সংগঠন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ এপ্রিল) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার (১৩ এপ্রিল) রাতে উপজেলার পৌর শহরের আব্দুল মুতলেব কমপ্লেক্স এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গোলাপগঞ্জ থানায় মামলা রয়েছে। রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।








