আজ ময়মনসিংহের জামালপুরে সরিষাবাড়ী স্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া সেই শিশুটির পরিচয় মিলেছে। আহত শিশুটির নাম সাকিব আল হাসান (১২)। সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরনান্দিনা এলাকার ময়েন মন্ডলের ছেলে।
বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে।
মাদরাসাটির মুহতামিম মাওলানা বায়েজীদ হাসান বলেন, আহত সাকিব আল হাসান সরিষাবাড়ী উপজেলার মারকাযুল উলুম মাদরাসার বিশেষ জামাতের প্রথম শ্রেণির ছাত্র। সে গত রমজান মাসে মাদরাসায় ভর্তি হয়। শুক্রবার বিকেল পর্যন্ত সে মাদরাসায় ছিল। পরে ফেসবুকে ছবি দেখে আমরা চিনতে পারি। তার ধারণা, সাকিব অগ্নিবীনা ট্রেন দিয়ে সারিষাবাড়ী থেকে তারাকান্দি গিয়েছিল। আবার সেখান থেকে সরিষাবাড়ী স্টেশনের ফেরার পথে এই ঘটনা ঘটেছে।
আহত শিশুটির বাবা ময়েন মন্ডল বলেন, মাদরাসা থেকে ফোন করে আমাদের জানায়। রাতে রওনা দিয়ে ভোরে ময়মনসিংহ হাসপাতালে পৌঁছেছি। সাকিব আমাদের দেখে চিনতে পেরেছে।








