সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রাশিয়ান শহীদ সেনাদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা

রাশিয়ান শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৭ এপ্রিল) সকালে মস্কোর ঐতিহাসিক আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’-এ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রুশ স্থল বাহিনীর প্রধান জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এসময় এক মিনিটের নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মিলিটারি অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে।

১৫৪তম প্রিওব্রাজেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এর আগে গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।রাশিয়া সফর শেষে তিনি ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এ ছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী ১২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে সেনা প্রধানের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.