মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আজ পবিত্র ঈদুল ফিতর

দেশের আকাশে চাঁদ দেখা সাপেক্ষে আজ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ভারত, ইন্দোনেশিয়া,মালয়েশিয়াসহ ১৬টি মুসলিম দেশের মুসলমানরা।

গতকাল রোববার (৩০ মার্চ) বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ এই ১৬টি দেশের সরকারি ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, শনিবার সৌদি আরব,কাতার, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ১১টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ওই দেশগুলোতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, ফিলিস্তিনসহ কয়েকটি দেশ শনিবার জানায়, তাদের দেশে চাঁদ দেখা গেছে। এর ফলে রোববার ঈদ উদযাপন করেছে দেশগুলো।

তবে ইরান, মিসর, সিরিয়া, মরক্কো, তিউনিশেয়া ও লিবিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ জানায়, রোববার ৩০ রমজান পালিত হবে।

এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তাদের দেশে সোমবার ঈদ উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ হবে।

ইরাকে আবার ভিন্ন অবস্থা দেখা যাচ্ছে। সুন্নি এনডাওমেন্ট অফিস এবং দেশটির সর্বোচ্চ শিয়া কর্তৃপক্ষ গ্রান্ড আয়াতুল্লাহ আলি আল সিস্তানির অফিস জানিয়েছে, সোমবার ঈদ উদযাপন করবে ইরাক। তবে কুর্দিস্তান রিজিওন্যাল গভার্নমেন্ট নিজস্বভাবে শনিবার চাঁদ দেখে রোববার ঈদ উদযাপন করেছে।

একইভাবে লেবাননে সুন্নি কর্তৃপক্ষ রোববার ঈদের কথা জানিয়েছে। তবে শিয়া হায়ার ইসলামিক কাউন্সিল রোববার চাঁদ দেখে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে। অর্থাৎ তারা সোমবার ঈদ উদযাপন করবে।

এদিকে রোববার যে ১১টি দেশ ঈদ উদযাপন করেছে, সেই দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ) ও ইরাক (কেবল কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

যে ১৬টি দেশ সোমবার ঈদ উদযাপন করবে। দেশেগুলো হচ্ছে- বাংলাদেশ, ইরান, ওমান, মিসর, সিরিয়া, জর্ডান, মরক্কো, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়া, ইরাক (সুন্নি ও শিয়া কর্তৃপক্ষ), তিউনিশিয়া ও লিবিয়া।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.