নারীদের জন্য যতটা নিরাপত্তা দরকার ছিল, অন্তর্বর্তী সরকার ততটা নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ শনিবার (৮ মার্চ) বিকেলে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থা ও ধর্ষণের প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের সামনে সারির মেয়েরা রাজনীতিতে আসার পর তাদের নিয়ে অপপ্রচার চালানো হয়। জনপরিসর থেকে সামাজিক মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সাধারন জনগণ সরকারকে ব্যর্থ বলে ধরে নেবে বলেও মন্তব্য করেন তিনি।








