বরিশালের কালীবাড়ি সড়কের বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাতের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনের সামনে বুলডোজার নিয়ে আসে ছাত্র-জনতা।
রাত সোয়া ১টার দিকে বুলডোজার চালিয়ে বাড়িটি ভাঙা শুরু করে তারা। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন নামেও এই ভবন পরিচিত।







