খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর এড. জেসমিন পারভীন জলিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলাম বলেন, এ্যাড. জেসমিন পারীভন জলি (৫৭) খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার (যার নং-২৪) এজাহারনামীয় আসামী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।।








