রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে আগামীর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।

প্রশাসন, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মাধ্যমে পতিত স্বৈরাচার দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছিল। তারা গালভরা উন্নয়নের গল্প করে দেশকে পরনির্ভরশীল করে তুলেছিল। দেশের আইটি খ্যাতসহ ব্যাংক বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে লুটপাটের আখড়ায় পরিণত করেছিল। এসব প্রতিষ্ঠান স্বরূপে ফিরিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকালে যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা শীর্ষক কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

যশোর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভার্চুয়ালি কর্মশালাটি অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি’র ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে। এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে।

গত ১৭ বছরে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, এখন আপনি কোথাও গেলে জনগণ সালাম দেয় কিন্তু আপনি যদি এমন কোন কাজ করেন সে যদি আপনার কাছ থেকে সরে যায় তাহলে আপনি কিসের নেতা। মানুষ কিন্তু এখন অনেক সচেতন। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে দফাওয়ারী মানুষের কাছে তুলে ধরতে হবে।

মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে। মেধার মুল্যায়ন করা হবে। বিগত ১৫ বছরে পতিত স্বৈরাচার মেধাবীদের আলাদা গোত্রে ফেলে দেশকে মেধাহীন করে পেশিশক্তির মহড়া করে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় যশোরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.