রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

৬০ বছরেও আমি দেখতে তরুণ : শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খান আবারও ভক্তদের মুগ্ধ করেছেন তাঁর রসিকতা ও বক্তব্যের জাদু দিয়ে। গতকাল রোববার দুবাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি যেমন হাসি-ঠাট্টায় ভক্তদের মাতিয়ে তুলেছেন, তেমনি তাঁর নতুন সিনেমা নিয়ে কিছু আকর্ষণীয় তথ্যও শেয়ার করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

চলতি বছরের ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান। তবে তাঁর কথায়, বয়স যেন তাঁর জন্য কেবল একটি সংখ্যা। অনুষ্ঠান চলাকালীন শাহরুখ মজা করে বলেন, “চলতি বছর আমার বয়স হবে ৬০। কিন্তু কে বলবে! আমি এখনও দেখতে ৩০-এর মতো। কিছু বিষয় ভুলে থাকতে হয়।” তাঁর এই মন্তব্যে মুহূর্তেই পুরো আসর করতালিতে ভরে ওঠে।

অনুষ্ঠানে তিনি তাঁর আসন্ন সিনেমা ‘দ্য কিং’ সম্পর্কে বিস্তারিত জানান। ভক্তদের প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন, সিনেমার নাম তাঁর জনপ্রিয় উপাধি ‘কিং খান’-এর সঙ্গে যুক্ত। সিনেমাটি পরিচালনা করছেন ‘পাঠান’-এর নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। এই খবরটি তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

শাহরুখ জানান, “ছবিটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং কাজ চলছে পুরোদমে। সিদ্ধার্থ আনন্দ খুবই দারুণ একজন পরিচালক। আমি নিশ্চিত, এই ছবিটি ‘পাঠান’-এর মতোই সবার মন জয় করবে। আপনারা অনেক মজা পাবেন।”

তিনি আরও বলেন, “আমি কঠোর পরিশ্রম করছি এবং পুরো টিমও সমানভাবে পরিশ্রম করছে। আমরা সবাই চাচ্ছি, একটি ভালো ছবি উপহার দিতে, যা আপনাদের আনন্দ দেবে।”

‘দ্য কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা খান। খলচরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে। শাহরুখের এই বক্তব্য আর সিনেমাটি নিয়ে তাঁর আত্মবিশ্বাস ভক্তদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.