রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নেইমার জুনিয়রের আল হিলাল অধ্যায়ের সমাপ্তি

শেষ অবধি নেইমার জুনিয়রের আল হিলাল অধ্যায়ের সমাপ্তি ঘটল। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরবের ক্লাবটি। দুই পক্ষের সমঝোতায় চুক্তিটি বাতিল হয়।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল। সৌদি প্রো লিগের ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্তহয়েছে। এর মধ্য দিয়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তির পথ সুগম হলো নেইমারের।

গেল রোববার ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছিল, ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন নেইমার। যেখানে এই সম্ভাব্য চুক্তির মেয়াদ আরও দেড় বছর বর্ধিত করার সুযোগও রাখছে দুই পক্ষ।

আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নেইমারের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বলে খবর পেয়েছে ইএসপিএন।

সমঝোতা অনুযায়ী, প্রাপ্য বেতনের একটি অংশ নেবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকার ছেড়ে দেওয়া অর্থের পরিমাণ ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ডলারের মধ্যে। কিন্তু চুক্তি অনুযায়ী নেইমারের পাওয়ার কথা ৬ কোটি ৫০ লাখ ডলার। ২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারের বিনিময়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে আল হিলালের সঙ্গে ২বছরের জন্য চুক্তিবদ্ধ হন নেইমার। এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে একটানা এক বছর মাঠের বাইরেই ছিলেন তিনি। ফেরার পর দুই ম্যাচ না খেলতেই আবারও ইনজুরিতে চলে যান ব্রাজিলিয়ান তারকা। এরপর আর মাঠেই নামা হয়নি। আল হিলালের জার্সিতে মাত্র ৭ ম্যাচ খেলেন নেইমার। এসব ম্যাচে গোল করেন মাত্র ১টি। সেটি ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বে নাসাজি মাজানদারানের বিপক্ষে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.