রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তথ্যের সাথে যুক্ত হচ্ছে ছবিও

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে আহতদের তালিকাভুক্তির কাজ চলমান আছে।

আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি নিহতদের তালিকার গেজেট প্রকাশ হলেও আহতদের তালিকার কোনও গেজেট এখনও প্রকাশ করা হয়নি। তালিকায় এবার নামের সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ ছবি যুক্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তালিকা হালনাগাদ করার বিষয়ে এবং স্বাস্থ্য কার্ড বিতরণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি সভায় আহতদের তালিকায় ছবি যুক্ত করার প্রস্তাব দেন।

সভায় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সার্ভারে আহতদের প্রায় ৪০ শতাংশের তথ্য নেই। তিনি আহতদের নামের সঙ্গে ছবি যুক্ত করতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

এ সময় অধ্যাপক ডাঃ সায়েদুর রহমান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালককে বিশেষ ব্যবস্থায় ছবি আপলোড করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.