রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন : নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন।

বুধবার দিবাগত গভীর রা‌তে নি‌জের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল এ কথা বলেন। তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার ভিডিও বার্তায় জানাননি।

৮ মিনিট ৫০ সেকেন্ড দীর্ঘ ভিডিও বার্তায় তিনি বলেন, এ দেশ আমাদের অহংকার। একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসেবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না। গতব বছর আমরা জানুয়ারিতে বই উৎসব করেছিলাম। কিন্তু ড. ইউনূস সরকার শিশুদের এই উৎসব থেকে বঞ্চিত করেছে। শুধু শিশুদের নয়, এ দেশের সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে। আওয়ামী লীগকে ছোট করা জন্য বাঙালি জাতির অহংকার, সর্বশ্রেষ্ঠ ইতিহাস মুক্তিযুদ্ধকে অপদস্থ করছে।

তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করে বলেন, আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে।

এ পর্যন্ত দেশের মানুষ ও দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করেন তিনি।

দেশের সাধারণ জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। দেশের উন্নয়নের চিত্র সারা বিশ্বের মানুষ দেখেছে। দেশ পরিচালনা করতে গিয়ে আমাদেরও অনেক ভুল ছিল, আমরা এ জন্য ক্ষমাপ্রার্থী।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ওপর অনেক নির্যাতন হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। অনেককে বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। অনেকের বাসা বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক কর্মী নানাবিধ বিপদের মধ্যে আছে। আমরা আমাদের কর্মীদের খবর ঠিকমতো নিতে পারিনি। আপনারা ধৈর্য ধরুন, আগামী মার্চের পূর্বেই নেত্রী দেশে ফিরবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.