সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন’

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন। যারা নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করছেন, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘রাজনীতি হলো দেশ ও মানুষের সেবার জায়গা। কিন্তু যারা রাজনীতিকে ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম হিসেবে দেখেন, তাদের জন্য রাজনীতিতে জায়গা নেই। তরুণ প্রজন্ম এমন রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের পর দেখা যাচ্ছে, অনেকে নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বলছি, দেশের মানুষ আপনাদের আর চায় না। নতুন প্রজন্ম সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব খুঁজছে।’

তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘তারা ক্ষমতায় থেকে মেধার জেনোসাইড ঘটিয়েছে। সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশকে খুন, গুম ও ধর্ষণের চারণভূমিতে পরিণত করেছে। উন্নয়নের নামে জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে।’

আয়না ঘরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, ‘আমাকেও স্বৈরাচার সরকারের সময়ে দুই ঘণ্টা আয়না ঘরে রাখা হয়েছিল। সেখানে অনেক গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছিল। তারা জানত না তাদের পরিবার বেঁচে আছে কি না।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের নামে সাজানো নাটক করে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। জাতি একদিন এই মিথ্যাচারের আসল তথ্য জানতে পারবে।’

জামায়াত নেতাদের সততার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের দলের মন্ত্রীরা সরকারের অংশ হয়েও কোনও তদবির বা অনিয়ম মেনে নেননি। তাদের সব কর্মকাণ্ড আল্লাহর কাছে জবাবদিহি করার কথা মাথায় রেখে পরিচালিত হয়েছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন এএফবি’র সভাপতি ড. এটিএম মাহবুব ই ইলাহি (তওহিদ)। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ মুহাম্মদ মাসউদ ও ড. মোশাররফ হোসেনসহ আরও অনেকে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.