সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সাউদির বিদায়ী টেস্টে জয়ের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড

ক্যারিয়ারের শেষ সিরিজে দলের হোয়াইটওয়াশ দেখার সম্ভাবনা তৈরি হয়েছিল ৩৬ বছর বয়সী পেসারকে। কিন্তু সতীর্থরা সেটি হতে দেয়নি। রেকর্ড গড়া এক জয় উপহার দিয়েই টিম সাউদিকে বিদায় জানিয়েছেন তারা। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে শেষ করেছে কিউইরা।

সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে ৪২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে এটি কিউইদের রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০১৫ সালে লিডসে ইংল্যান্ডকে সর্বোচ্চ ১৯৯ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড।

সাউদির বিদায়ী টেস্টে নিজেদের ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটিও আজ ছুঁয়ে ফেলেছে নিউজিল্যান্ড। ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৩ রানে জিতেছিল কিউইরা। আজকের দিনের আগে এটিই ছিল রানের হিসেবে টেস্টে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়।

জয়ের জন্য ইংল্যান্ডকে ৬৫৮ রানের লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। অর্থাৎ নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করতে হলে অলৌকিক কিছুই করতে হতো ইংলিশদের। অলৌকিক কিছু তো দূরে থাক, মিচেল স্যান্টনারের ঘূর্ণি আর ম্যাট হেনরি ও সাউদির পেসে দিশেহারাই হয়ে গেছে ইংলিশরা। শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ২৩৪ রানে।

ইংল্যান্ড যে হ্যামিল্টনে বিশাল ব্যবধানে হারতে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে গতকাল তৃতীয় দিনের খেলা শেষেই। বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই দুই ওপেনারের উইকেট বিলিয়ে দিয়েছিল তারা।

আজ মঙ্গলবার ব্যাটিংয়ে নেমে তৃতীয় উইকেটে ১১৮ রানের জুটি করে লড়াইয়ের আভাস দেন জো রুট ও জ্যাকব বেথেল। ৬৪ বলে ৫৪ রান (১০ চারে) করে রুট আউট হলে আর দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সফরকারীরা।

হ্যারি ব্রুক ৬ বলে ১ রান করে সাজঘরে ফেরত যান। ৯৬ বলে ৭৬ রান (১৩ চার ১ ছক্কা) আউট হন বেথেল। এরপর অলি পোপ ৩৬ বলে ১৭, গাস অ্যাটকিনসন ৪১ বলে ৪৩ ও ব্রাইডন কার্স ১২ বলে ১১ করেন। তৃতীয় দিন বল করতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়ায় ব্যাট করতে নামেননি বেন স্টোকস। এতে ৪৭.২ ওভারে ২৩৪ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

ক্যারিয়ারের শেষ দিনে একটি উইকেট শিকার করেন সাউদি। জ্যাকব বেথেলকে গ্লেন ফিলিপসের ক্যাচ বানিয়ে ইংল্যান্ডের পঞ্চম উইকেটের পতন ঘটান তিনি। আগের দিন বোল্ড করেছিলেন ইংলিশ ওপেনার বেন ডাকেটকে। অর্থাৎ দ্বিতীয় ইনিংসে দুই উইকেট শিকার করেন সাউদি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.