সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘জমির প্রয়োজনে ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো’

জমির প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকেও বাবা ডাকতে রাজি আছি বলে জানিয়েছেন আলোচিত- অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

পূর্বাচলে জায়গা পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করে চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে সেই চিঠি। এরপরই বিতর্কের মুখে পড়েন জয়।

বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই অভিনেতা। যেখানে জয় বলেছেন, ‘একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে, তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আমাদের কিছু আবেদন করতেই হয়। সেটা অনেকেই করেছে। কেউ কম, কেউ বেশি। বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নাই। কারণ আমি অনুতপ্ত।’

জমি পেতে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করার প্রসঙ্গে সাংবাদিকদিকরা জিজ্ঞেস করলে অভিনেতা বলেন, ‘আমার জমির প্রয়োজন আছে। তাই ড. ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো। সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত না। একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়। আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো।

‘তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে- তা অনেক সেন্সেটিভ ইস্যু হয়ে গিয়েছে। আর ওই সকাররের প্রধানকে আমি মা বলেছি; সেটার জন্য আমি অনুতপ্ত’—যোগ করেন জয়।

জয় আরও বলেন, ‘সরকার পতনের পর আমার নামে এমন একটি মামলা দেওয়া হয়েছে, যেই ঘটনার সময় আমি দেশের বাইরে ছিলাম। অনেকের মাঝেই একটা ভুল বার্তা দেওয়া হয়েছে, বলা হচ্ছে- তারা স্বৈরাচারের দোসর। আমি নিজের সাফাই গাচ্ছি না, তবুও একটা প্রশ্ন- যেই গ্রুপটি নিয়ে এত আলোচনা, সেই ‘আলো আসবেই’ গ্রুপে কি আমি ছিলাম? ছিলাম না তো।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.