বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে হারিরেছে বসুন্ধরা কিংস । ফ্রেঞ্চ স্ট্রাইকার জাহেদ খাসা জোড়া গোল করেছেন।
খেলার তৃতীয় মিনিটেই দলের প্রথম গোলটি করেন জাহেদ। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেলের থ্রু পাসে অফসাইডের ফাঁদ এড়িয়ে দ্বিতীয় গোলটি করেন ফয়সাল। ২৯ মিনিটে তৃতীয় গোলটি করেন মিগেল।
একের পর এক গোল হজম করে চট্টগ্রাম আবাহনী নিচে নেমে রক্ষণভাগ জমাট করে। তবে এতেও কাজ হয়নি। মিগেল ও রাকিবের ঝড়ে বিরতির আগেই ৪-০ করে কিংস। বিরতির পর মজিবুর রহমান জনি পঞ্চম গোল করার পর শেষ দুটি গোল এসেছে রাকিবের পা থেকে।








