সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

সংবিধানে যেসব সংস্কারের প্রস্তাব দিল বিএনপি

দুইকক্ষ বিশিষ্ট সংসদ, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদসহ সংবিধানের ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেয়া হয়েছে। এসময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে সারাদেশে জরিপ চালানো হবে। সকলেই মতামত দিতে পারবেন।

জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে মঙ্গলবার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দেয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দেন।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত বিভিন্ন জায়গায় সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। সংসদে উচ্চকক্ষ, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ রাখা, গণভোটের বিধান পুনঃপ্রবর্তনসহ নানা প্রস্তাব দেয়া হয়েছে।

এসময়, কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্কার নিয়ে ৫০ হাজারের বেশি মানুষ মতামত দিয়েছেন। অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে ৫ই জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলে জানান তিনি।

এছাড়া, আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে সারাদেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সকলের মতামত নেয়া হবে বলে জানান কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.