আগামী মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম শফিকুজ্জামান।
আজ সোমবার সচিবালয়ে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা পুনর্ব্যক্ত করেন শ্রম সচিব।
তিনি বলেন, জিএসপি সুবিধা নিশ্চিতে আমেরিকার ১১দফা নির্দেশনা রয়েছে। এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। শিল্প কারখানাগুলোতে অসন্তোষ নেই উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান সচিব জানান, যেকোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য সজাগ রয়েছে সরকার।








