রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জোড়া ফিফটিতে ফলোঅন এড়িয়ে অনেকটা স্বস্তিতে টাইগাররা

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান করেছে বাংলাদেশ। মমিনুল হক ও জাকের আলীর জোড়া ফিফটিতে ফলোঅন এড়িয়ে অনেকটা স্বস্তিতেই দিন শেষ করেছে টাইগাররা।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছিল বাংলাদেশ। সাবেক অধিনায়ক মমিনুল হক ৭ ও শাহাদাত হোসেন ১০ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন শাহাদাত ১৮ রানে ফিরলেও লিটন কুমার দাসকে নিয়ে ৭৮ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মমিনুল। মমিনুল ৩৮ ও লিটন ২১ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় সেশনে ফিফটি স্পর্শ করেই আউট হন মমিনুল। তার ৫০ রানরে ইনিংসে তিনটি চারের মার ছিল। ফলে দলীয় ১২৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

মমিনুল চলে যাওয়ার পর ব্যক্তিগত ৪০ রানে ফিরেন লিটন। ৭৬ বলে তার এই ইনিংসেও তিনটি চারের মার ছিল। লিটকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৫ রান। মমিনুল-লিটন কাছাকাছি সময়ে চলে যাওয়ার পর এ টেস্টের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ফিরেন ব্যক্তিগত ২৩ রানে।

১৬৬ রানে ৬ উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন জাকের আলী। ব্যক্তিগত ২৫ রানে তাইজুল আউট হলে দলীয় ২৩৪ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই দ্বিতীয় ফিফটি তুলে বাংলাদেশকে ফলোঅন থেকে মুক্ত করেন জাকের আলী। যদিও ফিফটি করার পর নিজের ইনিংস আর বড় করতে পারেননি। জাকের আলীর ৫৩ রানের ইনিংসে চারটি চারের মার রয়েছে। জাকের আলী ফেরার পর দিনের শেষ উইকেট হিসেবে সাজঘরে ফিরেন হাসান মাহমুদ (৮)।

২৫৭ রানে ৯ উইকেট হারানোর পর তাসকিন আহমেদ (১১) এবং শরিফুল ইসলাম (৫) অপরাজিত থেকে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে এখনো ১৮১ রান পিছিয়ে রয়েছে সফরকারী দল বাংলাদেশ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.