রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এবার নাটকে দেখা যাবে সেই সাবরিনাকে

করোনার সময় আটক হয়েছিলেন ডক্টর সাবরিনা। ভুয়া করোনা রিপোর্টসহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেগুলো বিচারাধীন। জামিনে ছাড়া পাওয়ার পর নানা কারণে আলোচনায় সাবরিনা।

পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত তিনি। বিভিন্ন সময় তার নানা ইন্টারভিউ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয় শোবিজের নানা অনুষ্ঠানেও ইদানীং তাকে দেখা যায়। নতুন খবর হলো, এবার নাটকে দেখা যাবে ডা. সাবরিনাকে।

সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে ‘অভিমানে তুমি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা। নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

১৫ বছর আগে জনপ্রিয় মডেল তারকা, অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন সাবরিনা। এরপর পেশাগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভিনয়ে সময় দিতে পারেননি। অবশেষে আবারও দাঁড়ালেন ক্যামেরার সামনে।

এ প্রসঙ্গে ডা. সাবিরনা বলেন, আমি যেকোনো কাজই ভীষণ সিরিয়াসলি করি।

অভিনয়ের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। পরিচালক যেভাবে আমাকে চরিত্র বুঝিয়ে দিয়ে যেভাবে অভিনয় করতে বলেছেন আমি সেভাবেই করার শতভাগ চেষ্টা করেছি। কেমন করেছি তা অবশ্য নাটকটি প্রচারের পর দর্শকই ভালো বলতে পারবেন।

তিনি আরও বলেন, ‘আমার সহশিল্পী শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ভীষণ সহযোগিতা করেছেন। অভিনয় ভীষণ চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু অভিনয়ের প্রতি অনেক আগে থেকেই একটা ভালো লাগা ছিল, তাই অনেক দেরিতে হলেও আবারও চ্যালেঞ্জিং এ জায়গাটা নতুন করে বুঝার চেষ্টা করছি। শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.