সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘কোনও সরকারেরই সংবিধান সংশোধনের অধিকার নেই’

একমাত্র পার্লামেন্ট ব্যতীত কোনও সরকারেরই সংবিধান সংশোধনের অধিকার নেই বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

আজ বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ: অন্তর্ভুক্তিমূলক-গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

হাসান আরিফ বলেন, একটা ধারণা থেকে প্রচার করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বোধ হয় সংবিধান সংশোধন করবে। আসলে কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধান সংশোধন করার। এটা একমাত্র পারে পার্লামেন্ট। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্ট সংশোধন করবে। প্রশ্ন হলো তারা কি সংশোধন করবে?

তিনি বলেন, তাদের সামনে জনগণের যে প্রত্যাশা, যে দাবি, যে আকাঙ্ক্ষা সেটাই এখন বিভিন্নভাবে কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। শুধু তাই নয়, তারা একটি খসড়া দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সাজেশন দেবেন। আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন, তাদের সামনে একটি নাগরিক চার্টার হিসেবে থাকবে সংবিধানের খসড়াটি। তারা সেগুলোকে বাস্তবায়ন করবেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন আইনের ইতিহাস গবেষক রাশেদ রাহম ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. মিরাজ মিয়া।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো.ইলিয়াছ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি ও ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি রাগীব আনজুম প্রমুখ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.