অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে গঠিত সরকার। এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না বলে জানিয়েছেন, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (১৭ই নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে বিজ্ঞান মেলায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সরকারের প্রয়োজনীয় সময়টাকে যদি কেউ বিলম্ব মনে করে সেটা অন্য বিষয়। আমরা প্রয়োজনীয় সময়ের একটা দিনও বেশি থাকতে চাই না। যে সংস্কার কমিশন গঠিত হয়েছে, এর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপ বোঝা যাবে বলেও জানান তিনি।
ফরিদা আখতার বলেন, জুলাই বিল্পবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এটা যেন পূর্বের অবস্থায় ফিরে না যায়। পূর্বের যে অনাচার ছিল, অত্যাচার ছিল ও দুর্নীতি ছিল সেগুলো যেন কিছুটা হলেও আমরা ঠিক করে যেতে পারি।








