জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দেয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়েছে জামায়াত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে এ বিষয়ে আইনী যুক্তি দিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মুনীর।
বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানিতে এসব কথা বলেন জামায়াতের আইনজীবী। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ওপর জোড়ালো যুক্তি তুলে ধরা হয়।
পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগ কর্তৃত্বাবাদী ও একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে আদালতে শুনানিতে বলা হয়। জামাতের আইনজীবী শিশির মুনীর এ বিষয়ে ষষ্ঠ দিনের শুনানিতে অংশ নিয়ে এসব আইনী ব্যাখ্যা তুলে ধরেছেন। ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে তৎকালিন আওয়ামী লীগ সরকার।








