পার্থে তিন ম্যাচের ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের শেষ খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে সিরিজ জিতেছে পাকিস্তান।
সফরকারিদের কাছে শক্তিশালী অস্ট্রেলিয়া হেরেছে ৮ উইকেটে। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভার ৫ বলে ১৪০ রান তুলতেই সব উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন শন অ্যাবট।
পাকিস্তানে পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। ২টি উইকেট নিয়েছেন হারিস রাউফ। ১টি উইকেট নিয়েছেন মোহাম্মদ হাসনাইন।
জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্যাট্সম্যান সায়েম আইয়ুবের সর্বোচ্চ ৪২ রানের ইনিংসে ভর করে ২ উইকেটে ১৪৩ রান করে ১৩৯ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় পাকিস্তান। ৩৭ রান করেছেন আব্দুল্লাহ শফিক। এছাড়া, ২৮ রান করে বাবর আজম ও ৩০ রান করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ছিলেন।
ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন হারিস রাউফ।








