প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এ কথা জানান প্রেস সচিব।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা কঠোরভাবে মোকাবিলা করবে।’ অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুল আলম।
এদিকে, শনিবার সকালে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলে অংশ নিতে নেতাকর্মীদের আগামী রোববার বিকেল ৩ টায় গুলিস্তানের জিরো পয়েন্টে আসার আহ্বান জানানো হয়।








