নির্বাচন নিয়ে বিএনপি’র দাবি অমূলক নয়। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় শিল্পকলায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বিষয়ে তিনি বলেন, সরকার কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করার পক্ষে নয় এবং তা সমর্থন করে না।








