বিশ্বজিৎ হত্যার বিচার নিয়ে প্রহসন করেছে আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় এলে হত্যাকারীদের বিচার করা হবে বলে জানিয়েছেন শরীয়তপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন।
শনিবার (১২ অক্টোবর) রাতে বিশ্বজিৎ এর গ্রামের বাড়ি নড়িয়া উপজেলার ভোজেশ্বর ঘোষপাড়া পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় বিশ্বজিৎ এর বাবা অলন্ত দাস ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিশ্বজিৎ দাস ঢাকার লক্ষীবাজারে দর্জির কাজ করতেন। ২০১১ সালের ৯ই ডিসেম্বরে ছাত্রলীগের কর্মীরা তাকে বিরোধীলের সমর্থক ভেবে ছুরি, লোহার বার এবং হকি স্টিক দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।














