ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। বুধবার (৩১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ডিবি থেকে হারুনকে বদলি করা হয়েছে। ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে তাকে বদলি করা হলো।
একইসঙ্গে মহা. আশরাফুজ্জামানকে ডিবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।








