সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চট্টগ্রামে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম নগরের বাংলাবাজার স্ট্যান্ড রোড এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ দাবিতে প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১১ টার দিকে সদরঘাট থানার বাংলাবাজার স্ট্যান্ড রোডের আমির হোসেন দোভাষ সড়কে আদিলা গার্মেন্টস ফ্যাক্টরী লিমিটেড নামে একটি কারখানার শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করে।

এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কারখানার মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে বেতন-বোনাস পরিশোধের ব্যাপারে আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভরত শ্রমিকেরা বলেন, আমাদের সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত ডিউটি। প্রতি মাসের ২৩ থেকে ২৮ তারিখ আমাদের বেতন দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। আমাদের এ মাসে হাফ বেতন দেওয়ার কথা বলেছে। তালা মেরে রাখা হয়েছিল আমাদের। তালা ভেঙ্গে আমরা নিচে আন্দোলনে এসেছি।

আমাদের দাবি, আজকেই আমাদের বেতনসহ কোরবানী ঈদের বোনাস দিতে হবে। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দিতে হবে। আমরা নাইট ডিউটি করবো না। এরা সবসময় এমন করে। রোজার ঈদেও করেছে।

এ বিষয়ে আদিলা গার্মেন্টস ফ্যাক্টরী লিমিটেডের এইচ আর ম্যানেজার আব্দুল জব্বার বলেন, এখানে কোন বকেয়া বেতন বাকী নেই। শনিবারে মে মাসের বেতনসহ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকেরা কেন আন্দোলন করতেছে বুঝতে পারছি না। হাফ বেতনের কোন কথা হয়নি।

সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস  বলেন, মালিকপক্ষ শনিবারে (১৫ জুন) বেতন-বোনাস দেওয়ার কথা থাকলেও শ্রমিকেরা মনে করেছিল শনিবারে বেতন-বোনাস না দিয়ে গার্মেন্টস ঈদের বন্ধ হয়ে যেতে পারে। এজন্য শ্রমিকেরা গার্মেন্টসে কর্মরত অবস্থা থেকে সড়কে বিক্ষোভে নামে। মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সাথে আলোচনে করে আজকেই (বৃহস্পতিবার) বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে শ্রমিকেরা পুনরায় কাজে ফিরে যায়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.