রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

পশ্চিমারা আবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষেই আছে : মির্জা ফখরুল

বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমা বিশ্ব তাদের অবস্থান পরিবর্তন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে ডোনাল্ড লু’র এই সফর। পশ্চিমারা অবাধ নির্বাচনের পক্ষেই আছে। তারা এদেশের জনগণের বিপক্ষে নয়, নিজ দেশের স্বার্থেই তারা বর্তমান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রেখেছে, যা সামরিক সরকারের সময়ও তারা করেছে।

বুধবার(১৫ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসীবাদী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকমের অপকৌশল গ্রহন করেছে। ১৯৭১ সালের স্বাধীনতার চেতনা কে ভুলন্ঠিত করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রকে তারা এক দলীয় রাষ্ট্র ব্যবস্থায় নিয়েজিত করছে। দেশের মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করেছে। এরকম পরিস্থিতিতে তারা উপজেলা নির্বাচন করছে। যা দেশের মানুষ বর্জন করেছে। দেশের মানুষ চায় অবাধ নিরপেক্ষপ সুষ্ঠ নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের মতামত দিতে চায়। দেশের মানুষের অধিকার ও মতামতের প্রতিফলনের জন্য ৬৩ টি রাজনৈতিক দল রাজপথে আন্দোলনে আছি। এই সরকার ক্ষমতা দখল করে রাষ্ট্রযন্ত্রকে বেআইনি ভাবে ইতিহাস বলে জোড় করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না।

তিনি বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনে মানুষের কষ্ট হয়। গুম-খুন, হত্যা মামলা দিয়ে এ কটি ভয়ের ত্র্যাসের আবহ সৃষ্টি করছে। তাদের দুর্নীতি অনিয়ম, স্বজনপ্রীতি করছে। সবাই বলে সরকার একটি মাফিয়া রাষ্ট্রে পরিনত করছে। তারা নির্বাচনের নতুন নতুন কৌশল বের করে। ডামি, নিশি রাতের ভোট করে দেয়। কখনও ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী করে দিয়ে ক্ষমতায় যায়। সেজন্য আমরা আবারও সব দলের সাথে বৈঠক করেছি।

এ সময়ে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের। বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারি, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, এ আর জাফর উল্লাহ চৌধুরী ছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.