সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩, ২৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন উপদেষ্টা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড শেয়ার করলেন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে লেখা, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’তে সিল দিন।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে।

আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে এ কার্যক্রম। ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। এদিকে অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন। সরকারিভাবেও ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো হচ্ছে।

ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানানো যাবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট
৩৮৬ রানে অলআউট পাকিস্তান
কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.