মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ২১৭৬ হামলা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১৭৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

গত বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়।

আজ শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪টি বাস, ১১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ২৬৮টি মোটরসাইকেলসহ সহ মোট ২৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৯৮টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৩১০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪টি বাস, ৯টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮০টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৫টি মামলা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা
আবার সৌদি গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনবো: মিম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ নির্বাচিতদের পূর্ব কার্যকলাপ যাচাইয়ে হচ্ছে ‘পুলিশি তদন্ত’
পুলিশ প্রশাসন কোনো দলের নয়: প্রধানমন্ত্রী
হান্টা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক
পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে
শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর দিল মাউশি
হামে মৃত্যু হওয়া শিশুদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.