জুলাই সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালনের জন্য বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থয়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া যে কোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্দরমহলে বন্দি রাখতে চায়।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নারীদের পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত কাজ করতে চায় বিএনপি।’
এ সময় রাজশাহীতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে করা মামলার নিন্দাও জানান তিনি।








