সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আজ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আজ। এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এ সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ৮টায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সম্মেলনটি শুরু হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন। রাষ্ট্র ও সরকার প্রধানসহ কমপক্ষে ৭৫টি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের এক কর্মকর্তা জানান, রোহিঙ্গা সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা যেন আন্তর্জাতিক আলোচনার অ্যাজেন্ডা থেকে বাদ না পড়ে, সেক্ষেত্রে এই সম্মেলন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গা সমস্যার সমাধান বিশেষ করে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাসন, রোহিঙ্গাদের জন্য দাতা দেশগুলোর অর্থায়ন সহায়তা চাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানোর সুযোগ পাওয়া যাবে এই সম্মেলন থেকে। মোদ্দা কথায় সম্মেলনটি রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার একটি বড় সুযোগ।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ : রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের অনুষ্ঠেয় সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ ছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.