ঝিনাইদহ সদর থানাধীন ১৭নং নলডাঙ্গা ইউনিয়নের ভাটপাড়া শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক দরজার তালা ভেঙে ফেলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহ সদর থানাধীন ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নের ভাটপাড়া শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক মন্দিরের ৫টি তালা ভেঙে ফেলা হয়েছে।
মন্দিরের লোকজন আজ বুধবার ২৪ সেপ্টেম্বর সকালে মন্দিরের সামনে এসে দরজার তালা ভাঙা দেখতে পান এবং পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে ওই মন্দিরটি স্থায়ী মন্দির এবং উক্ত মন্দিরে দুর্গাপূজা ব্যতীত অন্যান্য পূজা হয়ে থাকে। দরজার তালা ভাঙার ঘটনায় মন্দিরের কোনো প্রতিমার ক্ষয়ক্ষতি বা ভাঙচুর হয়নি।
তবে মন্দির কর্তৃপক্ষের দাবি, মন্দিরের ভেতরে থাকা সামান্য কিছু সিটি গোল্ডের গহনা চুরি হয়েছে।








