মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঋতুপর্নাকে বাড়ি তৈরি করে দেবে বিসিবি

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

প্রায় আড়াই দশকের চেষ্টায় নানা প্রতিবন্ধকতা ও সঙ্কট কাটিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারী ফুটবল। চলতি বছরে নতুন মাত্রায় পৌঁছেছে মেয়েরা। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে লাল সবুজের মেয়েরা। যার অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা।

ফুটবলে অসম্ভব মেধা সম্পন্ন এ খেলোয়াড়ের বাড়ি দুর্গম পাহাড়ী এলাকা রাঙামাটিতে। বাঁশের বেড়া দিয়ে তৈরি এ বাড়িতে বসবাস করেন জাতীয় দলের তারকা ফুটবলার।

স্থানীয় প্রসাশন জায়গা দিলেও ঋতুপর্ণা চাকমার বাড়ি তৈরি নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। সবকিছু ঠিক থাকলেও তার এলাকা থেকেই অজ্ঞাত বাধা আসে। অবশেষে জটিলতা কেটে যাচ্ছে। বিসিবি থেকে ঋতুপর্ণার গ্রামের বাড়ী তৈরি করে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

বিসিবি থেকে ইতিমধ্যে সাফ জয়ী এ ফুটবলারের বাড়ী তৈরির ব্যাপারে খোঁজ নেয়া হয়েছে। জেলার ইজ্ঞিনিয়ারদের সঙ্গে কথা বলে আনুমানিক ব্যায় ঠিক করা হয়েছে ১৫ থেকে ১৮ লাখ টাকা। কবে নাগাদ বাড়ির কাজ শুরু হবে তা নির্দিষ্ট না হলেও বাড়ি তৈরির ঘোষণা এসেছে বিসিবির সভা শেষে।

দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণার রাঙামাটির বাড়িটি অতি সাধারণ। বাঁশের বেড়া দিয়ে তৈরি এই বাড়ি নিয়ে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও বেশ চর্চা হয়েছে। সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে বাড়ি করার জন্য রাঙামাটির ঘাগড়া বাজারের কাছাকাছি সরকার থেকে জমি পেয়েছিলেন এই ফুটবলার।

বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে ক্রিকেট বোর্ড।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

দেশের ছয় জেলায় ঝড়ের শঙ্কা
ঢাকায় মৃদু ভূমিকম্প
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
মৃত্যুর মিছিলে ম্লান ঈদ আনন্দ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬৮ লাখ টাকা টোল আদায়
কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.