সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আগামীকাল জামায়াতে ইসলামীর সমাবেশ

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

সাত দফা দাবিতে আগামীকাল শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছে দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

তিনি বলেন, সাত দফা দাবিতে জাতীয় সমাবেশ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল বিএনপি হতে শুরু করে সকলকে আমরা দাওয়াত করেছি।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নানাবিধ প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। শনিবার দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশকে সামনে রেখে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দলটি। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াতের সাত দফা দাবি সমূহ :
২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার, রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.