রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ফিরলো টাইগাররা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আজ রোববার (১৩ জুলাই) ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল টাইগাররা। এদিন ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।

ব্যাট হাতে ৫০ বলে ৫ ছক্কা ও ১ চারে ৭৬ রান করেন লিটন। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করার পর শ্রীলঙ্কার সবচেয়ে মোক্ষম আঘাত হানেন শামীম। দ্বিতীয় ওভারেই সরাসরি থ্রোয়ে রান আউট করেন ভয়ঙ্কন কুসল মেন্ডিসকে।পরে বল হাতে ১৮ রানে ৩ উইকেট নেন রিশাদ। দু’টি করে শিকার ধরেন শরিফুল ও সাইফউদ্দিন, একটি করে মিরাজ ও মোস্তাফিজ।

পাওয়ারপ্লে’র মাঝে শ্রীলঙ্কার চার উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। দারুণ ফর্মে থাকা কুসল মেন্ডিসকে দ্বিতীয় ওভারেই সরাসরি থ্রোয়ে রান আউট করেন শামীম। পরের ওভারে রিশাদের হাতে কুসল পেরেরাকে ক্যাচ বানান দলে ফেরা শরিফুল ইসলাম। নিজের পরের ওভারে অভিস্কা ফার্নান্ডোকে শামীমের ক্যাচে পরিণত করেন এই বাঁহাতি পেসার। পরের ওভারে চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপ প্রবল চাপে ফেলে দেন মোহাম্মাদ সাইফউদ্দিন।

১১ রানের মধ্যে ৪ উইকেট হারানো দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন ওপেনার পাতুম নিশাঙ্কা ও দাসুন শানাকা। জোড়া আঘাতে সেই চেষ্টা চুরমার করে দেন রিশাদ হোসেন।

পঞ্চম উইকেট জুটি থেকে আসে ৩১ বলে ইনিংস সর্বোচ্চ ৪১ রান। ২৯ বলে ৩২ রান করা নিশাঙ্কাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রিশাদ। এক বল পর নতুন ব্যাটার চামিকা কারুনারত্নেকে ফিরতি ক্যাচ বানান এই লেগ স্পিনার। মিরাজের করা পরের ওভারে শানাকাও (১৬ বলে ২০) ফিরলে জয়ের পথ রচনা করে ফেলে বাংলাদেশ।

আগের ম্যাচের একাদশে তিন পরিবর্তন নিয়ে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল খুবই বাজে। প্রথম দুই ওভারে স্রেফ ৭ রানে বিদায় নেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। ৫৫ বলে ৬৯ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেন লিটন ও হৃদয়।

হৃদয়ের বিদায়ে ভাঙে জুটি। ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩১ রান করেন হৃদয়। একই ওভারে বিনুরার শিকার হয়ে ফেরেন নতুন ব্যাটার মিরাজও। এরপর সেরা জুটি পায় বাংলাদেশ। ৩৯ বলে ৭৭ রান যোগ করেন লিটন ও শামীম। ১৯তম ওভারের প্রথম বলে মাহেশ থিকসানাকে হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। অধিনায়কের ব্যাট থেকে আসে ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় ৭৬ রান।

শেষ ওভারে টানা দুই বলে রান আউট হন চোট কাটিয়ে ফেরা জাকের আলি ও শামীম। উইকেটকিপারের হাতে বল রেখে রান নিতে গিয়ে আউট হন দু’জনই। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন শামীম। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে সংগ্রহটা বাড়ান মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ ওভারে ৩১ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার বিনুরা ফার্নান্ডো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.