সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে সিজারিয়ান অপারেশন শুরু করে শেষ পর্যন্ত সফলতার সহিত উপজেলার কাজাইকাটা গ্রামের সাদিয়া আক্তারকে পুত্র সন্তান উপহার দেন হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারগণ।

সাদিয়ার স্বামী হাবিবুল্লাহ জানান– ‘তার সন্তানসম্ভবা স্ত্রীকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব না হওয়ায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা’র নেতৃত্বে একদল চিকিৎসক তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন করেন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সিজার করালে প্রায় ২০/৩০ হাজার টাকা ব্যয় হত। যা আমার পক্ষে সম্ভব ছিল না। সরকারি হাসপাতালে বিনামূল্যে এই সুযোগ পেয়ে আমি ও আমার পরিবার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। নবজাতক ও তার মা উভয়ে সুস্থ রয়েছে।’

অপারেশনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, গাইনী কনসালট্যান্ট ডা.উম্মে রাকিবা জাহান মিতু, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিয়াজুল করিম, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইফতিখারুল আলম তানভীর, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈমা ইসলাম পিংকি, মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাউছার বিদ্যুৎসহ অন্যান্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন– ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই হাসপাতালে অপারেশন চালু করব এবং দরিদ্র পরিবারদের বিনামূল্যে সিজারিয়ান অপারেশন নিশ্চিত করব। তারই ধারাবাহিতকায় আজ সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন স্যারের নির্দেশে সিজারিয়ান কার্যক্রম শুরু করলাম এবং প্রথমবারের মত সিজারিয়ান অপারেশ সফল হয়েছে। নবজাতক ও তার মা সুস্থ্য রয়েছেন। এ অর্জন নকলা হাসপাতালের সকলের। কারণ সবার সহযোগিতায় সম্ভব হয়েছে।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.