সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া

মুমিন জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করা। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জাহান্নাম থেকে রক্ষা করার জন্য কিছু বিশেষ দোয়ার মাধ্যমে পথ খুলে দিয়েছেন। এসব দোয়া মুমিনের হৃদয়কে আশায় পূর্ণ করে এবং আখিরাতে মুক্তির অনুপ্রেরণা জোগায়।

জান্নাত ও জাহান্নাম সম্পর্কে রাসুল (সা.) এর বাণী

হজরত আনাস ইবনে মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন— রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:

“যদি কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করে, জান্নাত বলে, ‘হে আল্লাহ! এ ব্যক্তিকে আমার মাঝে প্রবেশ করিয়ে দাও।’ আর যদি কেউ তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে, ‘হে আল্লাহ! এ ব্যক্তিকে আমার আগুন থেকে রক্ষা কর।’” (জামে তিরমিজি, হাদিস: ২৫৭২)

ফজর ও মাগরিবের পর বিশেষ দোয়া

রাসুল (সা.) আরও বলেছেন, ফজর ও মাগরিবের নামাজের পর, কেউ যদি কথা বলার আগেই সাতবার এ দোয়াটি পাঠ করে:

উচ্চারণ: আল্লাহুম্মা আঝিরনি মিনান্ নার।

অর্থ: “হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।”

তাহলে—

সে ব্যক্তি যদি ফজরের পর এ দোয়া পড়ে এবং ওই দিন মারা যায়, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবে।

আর যদি মাগরিবের পর পড়ে এবং সে রাতেই মৃত্যু ঘটে, তবে তার জন্যও মুক্তি লিখে দেওয়া হবে। (সূত্র: আবু দাউদ, মিশকাত, ইবনে হিব্বান)

আরও একটি প্রিয় দোয়া

জাহান্নাম থেকে মুক্তির জন্য আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো:

উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার। অর্থ: “হে আমাদের প্রভু! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, পরকালেও কল্যাণ দান করুন এবং দোযখের আগুন থেকে আমাদের রক্ষা করুন।” (সূরা বাকারা, আয়াত: ২০১)

জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনার সহজতম দোয়া

রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন এক অত্যন্ত সহজ ও শক্তিশালী দোয়া, যা জান্নাত লাভ ও জাহান্নাম থেকে রক্ষার মাধ্যম হতে পারে:

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউজুবিকা মিনান্নার।

অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই।”

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.