সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এক কেজি সোনাসহ গ্রেফতার এক নারী কেবিন ক্রু

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা এসভি-৮০৪ নামের একটি বিমান থেকে একজন নারী কেবিন ক্রুকে এক কেজি ৯৭৯ গ্রাম সোনাসহ গ্রেফতার করা হয়েছে। নারী কেবিন ক্রুর নাম রোকেয়া খাতুন (৪০)। মঙ্গলবার (২৮ মে) রাতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে এসব সোনা উদ্ধারসহ ওই কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২৯ মে) সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদের এসভি-৮০৪ ফ্লাইটটি মঙ্গলবার ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণে সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে অবতরণ করে। পরবর্তীতে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে সেখান থেকে মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জিয়াউল হক জানান, গোপন তথ্যের ওপর ভিত্তি করে এপিবিএন, এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, আটটি স্বর্ণের চুরি এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায়, যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম।

গ্রেফতার রোকেয়ার বাড়ি সিরাজগঞ্জ বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.