সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের লন্ডনে বৈঠক আজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে যোগ দিতে লন্ডনে এসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা। প্রধান উপদেষ্টার কার্যসূচিতে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় বিকাল ৩টা থেকে ৫টা) বৈঠকের এই সময় নির্ধারিত রয়েছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে বহুল প্রত্যাশিত এই বৈঠক অনুষ্ঠিত হবে।

পূর্বনির্ধারিত এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন পুরো জাতি। গত বছরের ৫ আগস্ট সফল গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন তৈরি হয়। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও এক রকম হতাশা বিরাজ করছে। জনমনে হতাশা ও টানাপোড়েনের এই সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এই বৈঠক আগামী দিনের রাজনীতির টার্নিংপয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল। এ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক গোটা জাতির জন্য একটি পজিটিভ বার্তা।

এই বৈঠক নিয়ে মানুষের মাঝে আগ্রহের মধ্যেই বুধবার হঠাৎ লন্ডনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার লন্ডনে আসা নিয়ে কৌতূহল আরো বেড়েছে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে সামনে রেখে আমীর খসরু মাহমুদ চৌধুরীর লন্ডনে আসার কারণ কী? এই প্রশ্ন সামনে রেখে বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। সূত্র নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত থাকবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগ্রহেই বৈঠকে অংশ নিতে লন্ডনে এসেছেন তিনি। যদিও দলটির নেতারা এ নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না। দলটির নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বললে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

প্রধান উপদেষ্টার লন্ডন সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি নীরব ছিল। তাদের এই নীরবতা দেখা গেছে আলতাব আলী পার্কের সমাবেশে। ১০ জুন প্রধান উপদেষ্টা হোটেলে পৌঁছার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ পূর্বঘোষণা দিয়ে বিক্ষোভ করে। এ সময় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যাগে গঠিত রিফর্ম বাংলাদেশের পক্ষে হোটেলের সামনে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হয়। এছাড়া একই দিন বিকালে পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে এক বিশাল সমাবেশের মাধ্যমে প্রধান উপদেষ্টার লন্ডন সফরকে স্বাগত জানানো হয়। লন্ডনে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেন। এসব আয়োজনে বিএনপির কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।

এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের সময় হোটেলের সামনে বিএনপি বড় সমাবেশ করার উদ্যোগ নিয়েছে। এ নিয়ে যুক্তরাজ্য বিএনপি দফায় দফায় বৈঠকে মিলিত হয়ে প্রস্তুতি নিচ্ছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেষ্টা করা হচ্ছে যত বেশি নেতাকর্মীর সমাবেশ ঘটানো যায়। তবে হোটেলের সামনে সমাবেশের সময় তারা কোনো ব্যানার, প্ল্যাকার্ড রাখবে না। শুধু তারেক রহমানের নামে স্লোগান হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.