রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অতঃপর আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

পাক্কা এক দশক,

অতঃপর অপেক্ষার পালার অবসান ঘুচিয়ে আবার চ্যাম্পিয়ন।

এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে ব্যাট হাতে যারা একের পর এক ইতিহাস গড়েছে সেই সানরাইজার্স হায়দরাবাদ টুর্নামেন্টের শেষ ম্যাচে উপহার দিয়েছে চরম হতাশার। ২০১২ ও সবশেষ ২০১৪ সালে ট্রফি নিয়েছিল কলকাতা। ১০ বছরের অপেক্ষা ঘুচিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হলো লিগ পর্বে শীর্ষে থাকা শাহরুখ খানের দল।

রোববার (২৬ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দরাবাদের।

আগে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদের ব্যাটাররা, মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় দলটি। যা আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রানের স্কোর। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে অভিষেক শর্মাকে ফেরান মিচেল স্টার্ক। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ট্রাভিস হেডকে রানের খাতাই খুলতে দেননি বৈভব অরোরা। রাহুল ত্রিপাতি ম্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৩ বল খেললেও ৯ রান করে স্টার্কের দ্বিতীয় শিকার হন তিনি।

এরপর ধৈর্য ধরে হায়দরাবাদকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম ও নিতিশ কুমার রেডি। ১০ বলে ১৩ রান নিতেই নিতিশের উইকেট নেন হার্ষিত রানা। ফলে ভেঙে যায় কষ্টার্জিত ২৬ রানের ছোট জু্টি। রাসেল একাই নেন তিনটি উইকেট। বাকিদের মাঝে দু’টি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও হার্শিত।

ফাইনালে হায়দরাবাদের দেওয়া ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী কলকাতাকে খেলতে হলো মোটে ১০.৩ ওভার। ভেঙ্কেটশ আইয়ারের আগ্রাসী ফিফটি আর রহমানউল্লাহ গুরবাজের সময়োপযোগী ইনিংসে সহজেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় চন্দ্রকান্ত পন্ডিতের শিষ্যরা। গুরবাজ দলীয় ১০২ রানে আউট হলেও দলকে ঠিকই জয়ের কাছে রেখে এসেছেন তিনি। দ্বিতীয় উইকেটে ভেঙ্কেটশের সঙ্গে তার ৯১ রানের জুটি নিশ্চিত করেছে কলকাতার জয়। ৫৭ বল হাতে রেখেই নিজেদের তৃতীয় শিরোপা উল্লাসে মাতে কলকাতা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.