‘মেঘবালিকা’ দিয়ে আবারও দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এই ঈদে মুক্তি পেয়েছে নাটকটি।
নাটকটি প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা পায়। এবং মুক্তির ৩ দিনে ৪০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেন। প্রেমের গল্প নিয়ে এই নাটকটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে।
‘মেঘবালিকা’ প্রকাশ হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে এটি দেখেছে ৪৬ লাখের বেশি দর্শক।








