মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হরতাল সমর্থনে মিছিল নিয়ে শহীদ মিনারের পথে হাজারও মুসল্লি

ফিলিস্তিনে ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজাবাসীদের সমর্থনে ঢাকায় হাজার হাজার মুসল্লি কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়েছেন। তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’ স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

সোমবার (৭ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি রওনা দেয়।

 

মিছিলে নেতৃত্ব দেয় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এর আগে বাদ জোহর, বায়তুল মোকাররম মসজিদের পাদদেশে বিশ্বব্যাপী গাজাবাসীদের ডাকা হরতালের সমর্থনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শীর্ষ ওলামা মাশায়েখরা তাদের বক্তব্যে বলেন, “ইসরায়েল একটি সাপ, কিন্তু সাপের মাথা হচ্ছে আমেরিকা। তারা অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে।” তারা বলেন, বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং যেসব দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, সেগুলোও বয়কট করা উচিত। তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে বলেন, “আপনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আমাদের ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করে দিন।”

এর আগে দুপুর ১টা ২৭ মিনিটে বায়তুল মোকাররম মসজিদে জোহরের নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা স্লোগান দিতে দিতে মসজিদের উত্তর পাদদেশে সমাবেত হন। সেখানে তারা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে এবং একসাথে স্লোগানে গলা মেলান।

বিক্ষোভে অংশ নিতে শতশত মুসল্লি উপস্থিত হন এবং তাদের হাতে ফিলিস্তিনের পতাকা ও ছোট ব্যানার দেখা যায়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন
যে কারণে হারাতে পারেন ড্রাইভিং লাইসেন্স
‘সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়’
রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সা
গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প
ঐতিহাসিক কুরআন দিবস আজ
নবম পে-স্কেলে বাড়ছে তিনটি বিশেষ ভাতা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.